প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সরাসরি আটজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।
ডিবি জানায়, তাদের কাছ থেকে চারটি ৭.৬৫ মি.মি. পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুট হওয়া ১২ লাখ টাকা, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বরের প্লেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত রোববার সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনসহ তিন কর্মচারী উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে কভার্ডভ্যানে করে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জনের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় আল আমিনকে চাপাতি দিয়ে কোপানো ও পিস্তল দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তদন্তের ধারাবাহিকতায় প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস ও জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল থেকে রুবেল ও যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে পোস্তগোলা থেকে ৯ লাখ টাকা উদ্ধারসহ সাগরকে গ্রেপ্তার করা হয়। রুবেলের বাসা থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধে চারটি, মিন্টুর বিরুদ্ধে তিনটি, জাফরের বিরুদ্ধে দুটি এবং ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে।
ডিবি কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে আটজনের উপস্থিতি পাওয়া গেছে। তবে তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। লুটের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
পুলিশের দাবি, এ ঘটনায় মূলহোতা এখনো পলাতক। তাকে গ্রেপ্তার করা গেলে ছিনতাইয়ের পরিকল্পনা ও পুরো চক্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।
ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর
সাইদনগরের মিজান ওরফে ‘সন্ত্রাসী মিজান’-এর বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষকে হয়রানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত ১০টি মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা রেজাউলের সঙ্গে যোগসাজশে বিগত সরকারের আমলে সাধারণ মানুষের কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে, বর্তমানে রেজাউলের ভাই ও
১ দিন আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ৩০ বাংলাদেশিকে দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৭ জন যুদ্ধে যোগ দেওয়ার প্রথম দিনেই প্রাণ হারান।বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর...
৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মো. রুবেল (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. নাসিমা বেগম (৪১)।মাদকদ্রব্য
৩ দিন আগে
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে
৪ দিন আগে
