বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য, তবে তার শাসনামলও সমালোচনার ঊর্ধ্বে নয়: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ নজরুল।
তিনি লেখেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক ভূমিকার জন্য তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে তিনি অনস্বীকার্য ও অতুলনীয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলেও মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ওই দীর্ঘ সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট অঙ্গীকার ছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও এর প্রতিফলন পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।
তবে বঙ্গবন্ধুর দেশ পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ নজরুল বলেন, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এসব বিষয় বঙ্গবন্ধুর পরবর্তী সময়ে ক্রমে আরও কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে ন্যায্যতা দেয় না।
তার মতে, বঙ্গবন্ধুর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না। তারপরও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর জীবনব্যাপী অবদানের কারণে বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। নিজের অবস্থানও সেই শ্রদ্ধাশীল মানুষের একজন হিসেবে তুলে ধরেন তিনি।
আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার শাসনামল বঙ্গবন্ধুর প্রতি তার মতো মানুষের ভালোবাসা প্রকাশকে কঠিন করে তুলেছে। তার অভিযোগ, শেখ হাসিনা নিজের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তার বাবার রাজনৈতিক পরিচয় ও উত্তরাধিকারকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন।
তিনি দাবি করেন, এ কারণেই জুলাই গণঅভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিকৃতি ও উত্তরাধিকার নিয়ে নতুন ধরনের বিতর্ক তৈরি হয়। তার ভাষায়, শেখ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটেছে।
স্ট্যাটাসের শেষাংশে আসিফ নজরুল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যের নিহত হওয়ার কথা স্মরণ করেন। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও তার জন্য দোয়া কামনা করেন তিনি।
‘শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হন’: সোহেল তাজের আহ্বান
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
২০ ঘন্টা আগে
‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যারা জামায়াতকে বিভিন্নভাবে আক্রমণ ও গালি দেয়, তারা একসময় ইতিহাস থেকে হারিয়ে যাবে। তবে জামায়াত নানা প্রতিকূলতার মধ্যেও টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান
২২ ঘন্টা আগে
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন
গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ...
২২ ঘন্টা আগে
‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার
২৩ ঘন্টা আগে
