কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: ফয়জুল করীম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছয় মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না—চ্যালেঞ্জ দিলাম।’
তিনি দাবি করেন, দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তার ভাষ্য, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে ১০ বছরের মধ্যে দেশের সব দরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে যাওয়া সম্ভব হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের পাশাপাশি তাদের ‘ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।
নির্বাচনী জোটের প্রসঙ্গ তুলে ফয়জুল করীম বলেন, নির্বাচনের আগে তারা কোরআনের পক্ষে ভোট চেয়েছিলেন এবং চরমোনাই পীরের নেতৃত্বে তাদের রাজনৈতিক কাফেলা এগিয়ে যাচ্ছিল। তবে পরবর্তী সময়ে নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানের পরিবর্তন দেখে তারা জোট থেকে সরে আসেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।’
সম্মেলনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের দাওয়াতি কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।
রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। এছাড়া জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
রংপুরকে বঞ্চিত করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াত বেশি আসন পাওয়ায় এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হলে তা জনগণ মেনে নেবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী...
১ ঘন্টা আগে
জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। জাতির প্রয়োজনে যতদিন সামর্থ্য থাকবে, ততদিন রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শহীদ শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী...
২ ঘন্টা আগে
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াতের
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর কার্যক্রম নিয়ে আয়োজিত...
২ ঘন্টা আগে
‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন যুব জাগপার
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু। তাঁর দাবি, ‘র’ প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলের বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য এবং সফরের আয়োজকদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।সোমবার রাজধানীর বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন?...
২ ঘন্টা আগে
