খেলাধুলা

কেপ ভার্দে স্বপ্ন, সামনে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতবো

স্পোর্টস ডেস্ক

১ দিন আগে


কেপ ভার্দে স্বপ্ন, সামনে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতবো

ছবি: সংগৃহীত


বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি নকআউট পর্বে উঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এমনকি কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

তিনি বলেন,
“আমরা ১-০ গোলে জিতব।”

বিশ্বকাপে অভিষেক আসরেই উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে নকআউট নিশ্চিত করেছে কোচ বুবিস্তার শিষ্যরা। তাই আর্জেন্টিনার বিপক্ষেও নির্ভীক ফুটবল খেলতে চায় দলটি।

মেসির প্রতি বিশেষ সম্মান

প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি থাকবে বিশেষ সম্মানও। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের একটি বিশেষ ১০ নম্বর জার্সি উপহার দেওয়া হবে।

মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট নেভেস বলেন,

“লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দেতে তাকে অত্যন্ত সম্মান করা হয়। আমাদের মানুষের কাছে তিনিই বিশ্বের সেরা ফুটবলার। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য সম্মান, গর্ব এবং জাতীয় দলের জন্য একটি বিশাল অর্জন।”

তবে মেসির প্রতি এই শ্রদ্ধা কেপ ভার্দের জয়ের স্বপ্নকে একটুও কমিয়ে দেয়নি। বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচে ছোট্ট আফ্রিকান দেশটি বিশ্বাস করে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্ব ফুটবলে আরেকটি রূপকথার জন্ম দিতে পারে।


লাল কার্ডের তালিকায় সবার ওপরে ব্রাজিলিয়ান রেফারিরা, দুই বিশ্বকাপের রেকর্ড ভাঙল ২০২৬
লাল কার্ডের তালিকায় সবার ওপরে ব্রাজিলিয়ান রেফারিরা, দুই বিশ্বকাপের রেকর্ড ভাঙল ২০২৬

২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াই যেমন জমজমাট, তেমনই কার্ডের বাজারেও চলছে রীতিমতো ঝড়। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত লাল কার্ড দেখানো হয়েছে মোট ১২টি। যার সর্বশেষ শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। তবে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, এবারের বিশ্বকাপে এত লাল কার্ডের ছড়াছড়ি কেন? পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে ব্রাজিলিয়ান রেফারিদের অনমনীয় মনোভাবই এর...

৫ ঘন্টা আগে


ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার: বিশ্বকাপ ডাগআউটের সমীকরণ
ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার: বিশ্বকাপ ডাগআউটের সমীকরণ

৪৮ দলের এই ফুটবল মহাযজ্ঞ যখন শুরু হয়েছিল, তখন বিশ্বকাপের ডাগআউটগুলো যেন রূপ নিয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়! রণকৌশল সাজানোর গুরুদায়িত্বে ছিলেন ছয়-ছয়জন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তবে মাঠের লড়াই যত জমে উঠছে, ডাগআউটের সেই আর্জেন্টাইন চাণক্যদের সংখ্যাটাও তত কমছে। গ্রুপ পর্ব আর নকআউটের শুরুর ধাক্কা সামলে সেই সংখ্যাটা এখন নেমে এসেছে চারে।​সবশেষ...

১৪ ঘন্টা আগে


জয়ের পরেও স্বস্তি নেই, বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
জয়ের পরেও স্বস্তি নেই, বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জাপানের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের শেষ দিকে চোটে পড়ে মাঠ ছাড়েন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতা, যা সেলেসাও শিবিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।ম্যাচের শেষ মুহূর্তে বাঁ পায়ে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী...

১ দিন আগে


বিশ্বকাপ থেকে বিদায়, তবু তিজুয়ানার আতিথেয়তায় মুগ্ধ ইরান
বিশ্বকাপ থেকে বিদায়, তবু তিজুয়ানার আতিথেয়তায় মুগ্ধ ইরান

চলতি বিশ্বকাপে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া দলগুলোর একটি ছিল ইরান। রাজনৈতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে নির্ধারিত বেসক্যাম্প শেষ মুহূর্তে পরিবর্তন করে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় আশ্রয় নিতে হয় দলটিকে। মাঠের লড়াইয়েও ভাগ্য সহায় হয়নি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। তবে তিজুয়ানার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা হৃদয়ে জায়গা করে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom