জাতীয়

​বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনবল টানতে নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া চূড়ান্তের দায়িত্বে অর্থমন্ত্রী

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৩ ঘন্টা আগে


​বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনবল টানতে নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া চূড়ান্তের দায়িত্বে অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত


বিদেশিদের বাংলাদেশে আগমন-প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা এবং দেশে বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণ করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালের প্রচলিত ভিসানীতি সংশোধন করে তৈরি 'ভিসানীতি-২০২৬' এর একটি খসড়া আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।


​আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


​মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, উপস্থাপিত খসড়াটি আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।


​নতুন ভিসানীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য:
​মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে একটি আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালার প্রধান উদ্দেশ্যগুলো হলো:
​সুশৃঙ্খল যাতায়াত: বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও সুশৃঙ্খল করা।
​বিনিয়োগ ও দক্ষ জনবল আকর্ষণ: দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা।
​পর্যটন খাতের বিকাশ: দেশের পর্যটন ও আতিথেয়তা (হসপিটালিটি) খাতকে আরও উৎসাহিত ও গতিশীল করা।
​প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর: আন্তর্জাতিক পর্যায় থেকে উন্নত প্রযুক্তি ও আধুনিক জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা।
​জাতীয় নিরাপত্তা ও কূটনীতি: জাতীয় নিরাপত্তা সুসংহত রাখা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা।
​পারস্পরিকতা নীতি: পারস্পরিকতা (Reciprocity) নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা পরিচালনা করা।


​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি কর্তৃক খসড়াটি পরিমার্জনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা পুনরায় মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। অনুমোদন পেলে এটিই হবে দেশের হালনাগাদ ও আধুনিক ভিসানীতি।


জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা
জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা সংগঠন জুলাই জোট ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (আংশিক) কমিটি ঘোষণা করেছে।বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমকে...

৩ ঘন্টা আগে


নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিডা ও এনবিআর চেয়ারম্যান
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত দিকনির্দেশনা জোরদারে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি নতুন করে সদস্য হয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডার নির্বাহী চেয়ারম্যান...

৪ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাইয়ের প্রথম প্রহরে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩ আগস্ট একই স্থানে ছাত্রসমাবেশের মাধ্যমে শেষ হবে।ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘোষিত কর্মসূচির তথ্য বৃহস্পতিবার এক...

৫ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষোভ জানালেন ছাত্রদল সভাপতি
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষোভ জানালেন ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির নেত্রী ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির একটি টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom