জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাইয়ের প্রথম প্রহরে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩ আগস্ট একই স্থানে ছাত্রসমাবেশের মাধ্যমে শেষ হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘোষিত কর্মসূচির তথ্য বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, সমাপনী ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশেষ কর্মসূচি এবং ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা আয়োজন করা হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী জুলাই’ শীর্ষক লাইভ পারফরম্যান্স, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকের আয়োজন করা হবে।
২২ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৪ ও ২৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সারা দেশে শহীদদের কবর জিয়ারত করবেন, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেবেন।
মাসব্যাপী কর্মসূচির সমাপনী হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের আয়োজিত ছাত্রসমাবেশের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন।
জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা সংগঠন জুলাই জোট ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (আংশিক) কমিটি ঘোষণা করেছে।বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমকে...
৩ ঘন্টা আগে
বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনবল টানতে নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া চূড়ান্তের দায়িত্বে অর্থমন্ত্রী
বিদেশিদের বাংলাদেশে আগমন-প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা এবং দেশে বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণ করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালের প্রচলিত ভিসানীতি সংশোধন করে তৈরি 'ভিসানীতি-২০২৬' এর একটি খসড়া আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত...
৩ ঘন্টা আগে
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিডা ও এনবিআর চেয়ারম্যান
জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত দিকনির্দেশনা জোরদারে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি নতুন করে সদস্য হয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডার নির্বাহী চেয়ারম্যান...
৪ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষোভ জানালেন ছাত্রদল সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির নেত্রী ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির একটি টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য
৫ ঘন্টা আগে
