জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা সংগঠন জুলাই জোট ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (আংশিক) কমিটি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং দেশব্যাপী সম্প্রসারণের লক্ষ্যেই নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. মাবরুরুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন জামিল সিদ্দিকী। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহ তামীম, সহসভাপতি মো. নায়েব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনাস বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সবুজ এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
দপ্তর ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে সাজিদ আবদুল্লাহকে। প্রচার ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন ইকরামুল মারজান চৌধুরী এবং শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রশিদ আহমদ তকি।
এ ছাড়া অর্থ ও যোগাযোগ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ তানিম, সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক এস. এম. মোজাম্মেল হক, ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক মো. শাহেদ কারীম ইমরুল, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক মো. আসদুজ্জামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক ইফতেখার রাকিব।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।
সভায় নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে জুলাই জোট ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে আদর্শিক, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে কাজ করবে। শিক্ষা, গবেষণা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, গণসচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ, মানবিক উদ্যোগ এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় দেশের দেশপ্রেমিক তরুণ, ছাত্র, আলেম, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...
১ ঘন্টা আগে
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়
৩ ঘন্টা আগে
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...
১ দিন আগে
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়
১ দিন আগে
