"কোট-টাই পরা সংসদে একজন নতুন মুফতির আগমন ঘটেছে" — সেলিম উদ্দিন
মো. তালিম হোসেন (রাহাত):সম্পাদক
মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে সরকার, পরিবার ও সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (২৯ জুন) সকালে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স সেন্টারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর, তাদের চার দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির তৃতীয় দিনের অংশ হিসেবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সরকারের পক্ষ থেকে কোনো জোরালো ভূমিকা জাতি দেখতে পায়নি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের কথা ভুলে গিয়ে ধর্মীয় ফতোয়াবাজি করা হচ্ছে। কোট-টাই পরা সংসদে একজন নতুন মুফতির আগমন ঘটেছে। অথচ তাঁর নিজ এলাকা দিয়ে দেশে মাদক প্রবেশ করলেও তা নির্মূলে কার্যকর উদ্যোগ বা দৃঢ় বক্তব্য পাওয়া যায় না।"
তিনি বলেন, রাষ্ট্রীয় ও পারিবারিক উদ্যোগের সমন্বয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। পিতা-মাতাকে সন্তানের প্রতি আরও যত্নবান হতে হবে এবং ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি সমাজকে নানা অবক্ষয় থেকে রক্ষা করতে পারে।
বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন বন্ধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পর্যাপ্ত খেলাধুলার মাঠ গড়ে তুলতে হবে। একই সঙ্গে গণমাধ্যম, মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
গুলশান থানা (পূর্ব) জামায়াতের আমীর জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল মোতালেব মইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ইয়াছিন আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোন পরিচালক হেদায়াতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
৩৫ মিনিট আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
৫ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
৬ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৭ ঘন্টা আগে
