কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে’
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
কোনো মানুষ যেন আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থা সরকার করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে আইনি সহায়তা প্রদানকারী বিভিন্ন এনজিওর সঙ্গে সরকার চুক্তি করেছে বলেও জানান তিনি।
বডি:
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘সরকার আইনি সহায়তা দিচ্ছে। কোনো মানুষ যেন আইনগত সহায়তার বাইরে না থাকে, সে ব্যবস্থা করেছি। এ লক্ষ্যে যে কয়টি এনজিও আইনি সহায়তা দেয়, তাদের সঙ্গে সরকার চুক্তি করেছে।’
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক প্রসঙ্গে
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে।
তিনি বলেন, কেউ কেউ এই সংশোধনীকে হেবা আইনের লঙ্ঘন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। তবে সংশোধিত আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, হেবা বা অন্য কোনো আইনের আওতায় কোনো ধর্মের মানুষের সম্পত্তি হস্তান্তর এই সংশোধনীর কারণে বাধাগ্রস্ত হবে না।
আইনমন্ত্রী আরও বলেন, দান, উইল কিংবা অন্য যেকোনো বৈধ উপায়ে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও সংশোধিত আইন কোনো বাধা সৃষ্টি করবে না।
যারা এ নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন, তারা আইনের সংশ্লিষ্ট অংশ না পড়েই বিষয়টি রাজনৈতিকভাবে উপস্থাপন করছেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সবাইকে আইনটি ভালোভাবে পড়ে বিষয়টি বোঝার আহ্বান জানান আইনমন্ত্রী।
‘জিয়াউর রহমানকে গুলি করেছিলেন মতিউর রহমান’: মোজাফফর
রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।মোজাফফরকে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে-এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর
১০ ঘন্টা আগে
ট্রাইব্যুনালের কম্পিউটার ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, দাবি পলকের
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনাল-১-এর উদ্দেশে এসব কথা বলেন পলক। এ সময় বিচারকের আসনে ছিলেন মো. মোহিতুল হক এনাম চৌধুরী।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে করা মামলায় এদিন নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীর...
১৩ ঘন্টা আগে
১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ, দুই যুগ আগের হত্যা মামলায় সাজা
দুই যুগ আগে কিশোরগঞ্জের বড় বাজারে একটি দোকানে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত নুর মোহাম্মদ (১০৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে তিনি আপিলের শর্তে জামিনের আবেদন করেন।তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে...
৫ দিন আগে
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এ রিট আবেদন করেছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
৬ দিন আগে
