বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পক্ষ থেকে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার। রাষ্ট্রপতি আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং পাকিস্তানের প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে।
দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, পাকিস্তানে তৈরি পোশাক, বিশেষ করে নারীদের পোশাক বাংলাদেশে বেশ জনপ্রিয়। পাকিস্তানি তৈরি পোশাক, কটন ইয়ার্নসহ অন্যান্য পণ্য বাংলাদেশে রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য আরও ভারসাম্যপূর্ণ করার প্রয়োজন রয়েছে।
হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী অক্টোবরে ঢাকায় একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। একইভাবে বাংলাদেশি পণ্য নিয়ে পাকিস্তানেও বাণিজ্য মেলা আয়োজনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তৈরিতে বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণে পাকিস্তানের ব্যবসায়ীরা আগ্রহী।
ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হওয়ার বিষয়টি উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ যোগাযোগ দুই দেশের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি দুই শহরের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া বাংলাদেশের চায়ের গুণগত মানের প্রশংসা করে পাকিস্তানের বাজারে শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে চা রপ্তানি বাড়ানোর আহ্বান জানান ইমরান হায়দার।
রাষ্ট্রপতি বলেন, সিরামিক পণ্য, পান ও অন্যান্য কৃষিপণ্য, ওষুধসহ বাংলাদেশের বিভিন্ন মানসম্মত পণ্যের পাকিস্তানের বাজারে রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন।
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে হাইকমিশনার বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে পাকিস্তান কাজ করে যাচ্ছে।
সাক্ষাতে দুই দেশের সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের সদস্যদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময় এবং বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
হাইকমিশনার বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও ফলপ্রসূ ও বহুমাত্রিক হবে।
‘অন্ধকার ও দুঃসময় যেন ফিরে না আসে’: রিজভী
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবদল কর্মী মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ গুলি করে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। দেশে সেই অন্ধকার, দুঃসময় ও দুর্দিন যেন আবার না আসে,...
১১ ঘন্টা আগে
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও
১২ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।তিনি বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফরে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক
১৫ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাউখালীতে ক্ষোভ
সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।সংশ্লিষ্টরা জানান, মিলনায়তনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। ফলে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানের সময় এমন
১৭ ঘন্টা আগে
