‘অন্ধকার ও দুঃসময় যেন ফিরে না আসে’: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবদল কর্মী মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ গুলি করে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। দেশে সেই অন্ধকার, দুঃসময় ও দুর্দিন যেন আবার না আসে, এটা মাথায় রেখে বিএনপির নেতা-কর্মীদের কাজ করতে হবে।’
হারুনুর রশিদের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও একটি আদর্শের জন্য হারুন নিজের জীবন দিয়েছেন। তিনি ব্যাংকের অর্থ পাচার, পদ্মা সেতু বা মেট্রোরেলের অর্থ আত্মসাতের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করেন রিজভী। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে কথা বলতে গিয়ে হারুন প্রাণ হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
ফেনী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এতে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
স্মরণসভা শেষে হারুনুর রশিদের পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি ও আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। এ সময় তার স্ত্রী জোহরা আক্তার, বড় মেয়ে মাজেদা ও ছেলে তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হারুনুর রশিদ। সেদিন বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ ও হরতালের সমর্থনে আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। পরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন হারুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।সাক্ষাৎকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পক্ষ থেকে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার। রাষ্ট্রপতি আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং পাকিস্তানের...
১০ ঘন্টা আগে
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও
১১ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।তিনি বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফরে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক
১৫ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন, কাউখালীতে ক্ষোভ
সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।সংশ্লিষ্টরা জানান, মিলনায়তনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। ফলে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানের সময় এমন
১৭ ঘন্টা আগে
