জেলার খবর

‘কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না’: কুষ্টিয়ায় এমপি আমির হামজা

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না’: কুষ্টিয়ায় এমপি আমির হামজা

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের ভেতরে আমার আসন একটি আলাদা আসন, আমি তো আগেই বলেছি এখানকার সরকার আমি।’

রোববার বাদ আসর কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। তার ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আমির হামজা বলেন, ‘কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি চাইতে আসে, তাহলে বলবেন—এমপি সাহেবের কাছে দেওয়া আছে। ওখান থেকে ভাগ নিয়ে নেন।’

তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়ায় হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও কুষ্টিয়ার তৌহিদি জনতা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেব না।’

নিজের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, সামনে পুলিশের গাড়ি ও পেছনে পুলিশের গাড়ি থাকার পরও তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সন্ত্রাসী বলতে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসনের উদ্দেশে আমির হামজা বলেন, কোনো দলের তাবেদারি না করে সরকারের দায়িত্ব পালন করতে হবে। কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি ও ইউএনওসহ দায়িত্বশীল কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে জামায়াতের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হন। পরে বাদ আসর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৬ রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়।


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

২ দিন আগে


পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা

২ দিন আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে

৩ দিন আগে


যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom