জেলার খবর

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১

ছবি: সংগৃহীত


পিরোজপুরের কাউখালীতে সরকারি দায়িত্ব পালনকালে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ও ইট দিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে উদ্ধারে গিয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শকসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. শান্তকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(১৯আগস্ট)দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ২ নম্বর আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুনসংলগ্ন গোপাল স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,সন্ধ্যা নদীতে নিয়মিত টহল শেষে নৌ পুলিশের একটি দল ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করছিল। এ সময় মো.শান্ত পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন। এর কারণ জানতে চাইলে তিনি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে শান্তকে শান্ত করার চেষ্টা করেন।
এ সময় শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি,ইট ও ধারালো চাকু নিয়ে নৌ পুলিশের সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কনস্টেবল মো.জাকির হোসেনকে চাকু ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
কনস্টেবল জাকিরকে উদ্ধারে এগিয়ে গেলে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আরমান হোসেন,এসআই প্রসেনজীত দেবনাথ, কনস্টেবল শ্যামলেশ কুমার মন্ডল,কনস্টেবল মো. সাকির হোসেন ও কনস্টেবল মো. পারভেজ শিকদারও হামলার শিকার হয়ে আহত হন।
পুলিশ সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ আহত নৌ পুলিশ সদস্যদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আরমান হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা,পুলিশ সদস্যদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে কাউখালী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ১নম্বর আসামি মো.শান্তকে গ্রেপ্তার করে।
কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শান্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

২ দিন আগে


পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা

২ দিন আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে

৩ দিন আগে


যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom