রাজনীতি
শোক সংবাদ

কাতারের সাবেক আমির শেখ হামাদের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


কাতারের সাবেক আমির শেখ হামাদের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

ছবি: সংগৃহীত


কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ৭৪ বছর বয়সে শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি গভীরভাবে শোকাহত।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি মুসলিম উম্মাহর একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতা ছিলেন। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে দেশটি শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

তিনি আরও বলেন, ২০১৩ সালে নিজ পুত্র বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে শেখ হামাদ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

জামায়াত আমির বলেন, তার মৃত্যুতে শুধু কাতার নয়, সমগ্র মুসলিম উম্মাহ একজন বিচক্ষণ ও দরদী নেতৃত্বকে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি মহান আল্লাহর কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্যও দোয়া করেন।


‘জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবার মাঠে নামতে হবে’: ব্যারিস্টার আরমান
‘জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবার মাঠে নামতে হবে’: ব্যারিস্টার আরমান

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবারও আন্দোলনে নামতে হবে। তিনি বলেন, ‘হয় জুলাই সনদ বাস্তবায়ন হবে, না হয় আমার জীবন চলে যাবে। হয় মাতৃভূমি, না হয় মৃত্যু। জুলাইয়ের দাবি থেকে একচুলও নড়ব না।’রোববার (১২ জুলাই) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে...

২ ঘন্টা আগে


বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

চট্টগ্রামের উপকূলীয় আনোয়ারা উপজেলার বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দকৃত অর্থের কোনো অংশ দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।রোববার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের...

২ ঘন্টা আগে


শেখ হাসিনার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
শেখ হাসিনার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ নেতাদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন।রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান...

২ ঘন্টা আগে


ডিএনসিসির দায়িত্ব পেলে পাঁচ বছরে দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি সেলিম উদ্দিনের
ডিএনসিসির দায়িত্ব পেলে পাঁচ বছরে দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি সেলিম উদ্দিনের

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাজধানীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে তৃণমূল থেকে বৃহত্তর সামাজিক শক্তি গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামী পাঁচ বছরের জন্য নগরবাসী দায়িত্ব দিলে ঢাকায় ইতিবাচক ও দৃশ্যমান...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom