কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি সবাইকে এই পাপ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রমনা থানা বিএনপির উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তার বদনাম করা বড় পাপ। দয়া করে আপনারা এই পাপ থেকে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন। আমাদের মুরুব্বিরা শিক্ষা দেন-মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলবেন না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তাঁর এলাকায় ভোট কারচুপি না হলে প্রতিপক্ষ এত ভোট পেত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ওই ওয়ার্ডে আপনাদের কোনো আত্মীয় আছে কি, যে আপনাকে ভোট দিয়েছে-তা বলতে পারবেন না। কিন্তু আমি মির্জা আব্বাস নাম ধরে বলতে পারব কারা কারা আমাকে ভোট দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। তা না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং এর দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।”
নিজ এলাকার নির্বাচনী ফলাফল প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আমার এলাকায় হারার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি-এটা সবাই জানে। আমি কোথায় কত ভোট পেয়েছি, সেটি দেখার বিষয় আপনাদের নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়-স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
কওমি মাদ্রাসা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।দলটির মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।সমাবেশে কওমি মাদ্রাসার শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া
১ দিন আগে
কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাদ্দামের
সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক বিএনপি নেতা। তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর...
১ দিন আগে
জামায়াত-এনসিপি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি একই ষড়যন্ত্রের অংশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি...
১ দিন আগে
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন...
১ দিন আগে
