কারাগারে ডোপ টেস্ট: মাদক নির্মূলে নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশ কারা অধিদপ্তর কারাবন্দিদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে। চলতি সেপ্টেম্বর মাসকে মাদকবিরোধী কার্যক্রমের মাস হিসেবে ঘোষণা করে তারা মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে মাদক প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় কারাগারগুলোও এর প্রভাব থেকে মুক্ত নয়। এই পরিস্থিতিতে, কারা অধিদপ্তর জেলা প্রশাসন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদক নির্মূলে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে।
এই কার্যক্রমের আওতায় কারাগারে প্রবেশকারী দর্শনার্থী, বন্দি এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, নিজস্ব ডোপ টেস্টের মাধ্যমে সন্দেহভাজন বন্দি ও কর্মচারীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদকসেবীদের শনাক্ত করে তাদের ওপর বাড়তি নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ জেল সমাজের বিপথগামী ব্যক্তিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো, প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে বন্দিদের দক্ষ মানবসম্পদে পরিণত করে সমাজে ফিরিয়ে আনা।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯
১ দিন আগে
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
২ দিন আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
২ দিন আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
৪ দিন আগে
