জাতীয়

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় পাঁচ ইউনিটই চালু, জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৫০ মেগাওয়াট

অনলাইন ডেস্ক

২ মাস আগে


কাপ্তাই হ্রদে পানি বাড়ায় পাঁচ ইউনিটই চালু, জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৫০ মেগাওয়াট

ছবি: সংগৃহীত


টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘদিন পানির স্বল্পতার কারণে সীমিত সক্ষমতায় পরিচালিত হওয়ার পর মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই চালু করা হয়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে মোট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এতদিন পানির স্বল্পতার কারণে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছিল। তবে হ্রদের পানির স্তর বাড়তে শুরু করায় মঙ্গলবার সন্ধ্যা থেকে সব ইউনিট চালু করা হয়েছে। আগামী দিনে পানি আরও বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও বাড়ানো সম্ভব হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যার স্থাপিত উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে উৎপাদন পুরোপুরি নির্ভর করে কাপ্তাই হ্রদের পানির স্তরের ওপর। শুষ্ক মৌসুমে পানির ঘাটতির কারণে কেন্দ্রটিকে প্রায়ই সীমিত সক্ষমতায় পরিচালনা করতে হয়, যার প্রভাব পড়ে জাতীয় বিদ্যুৎ সরবরাহে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি জমা হলে জলবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জাতীয় গ্রিডে অপেক্ষাকৃত কম ব্যয়ে বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হয়। ফলে ব্যয়বহুল জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কিছুটা কমানো সম্ভব হয়।

তবে তারা সতর্ক করে বলেন, অতিবৃষ্টির কারণে হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেলে বাঁধ ব্যবস্থাপনা ও পানি নিয়ন্ত্রণেও সমান গুরুত্ব দিতে হবে, যাতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নিম্নাঞ্চলের নিরাপত্তাও নিশ্চিত করা যায়।


অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী

অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...

১ ঘন্টা আগে


১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়

৩ ঘন্টা আগে


জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী

সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...

১ দিন আগে


থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom