কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাদ্দামের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক বিএনপি নেতা। তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে পবিত্র কাবা শরীফকে সামনে রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া একটি ভিডিও প্রকাশ করেন সাদ্দাম হাওলাদার। পরে ভিডিওটির কমেন্টে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসেও বিএনপির রাজনীতি থেকে পদত্যাগের কথা জানান তিনি। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ফেসবুক পোস্টে সাদ্দাম হাওলাদার জানান, তার পরিবার ও বংশের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজেও জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য, ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী এবং সক্রিয় সদস্য ছিলেন। বর্তমানে তিনি আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
তিনি বলেন, বর্তমানে তিনি সৌদি আরবে প্রবাসী হিসেবে কাজ করছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার পক্ষে রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়। বই-পুস্তকে রাজনীতিকে জনগণের সেবা হিসেবে পড়লেও বাস্তব পরিস্থিতিতে তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে বিএনপির প্রতি কোনো অভিযোগ নেই জানিয়ে সাদ্দাম বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তার ভালোবাসা রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি কোনো বড় রাজনীতিবিদ নই বা ত্যাগী নেতাকর্মীও নই। আমার চেয়ে হাজারো, লাখো নেতাকর্মী এখন দলের কাছে বোঝা ও অবহেলিত। তাই আমি স্ব-সম্মানে ও সজ্ঞানে বাংলাদেশ নামক সকল রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি এবং পদত্যাগ করলাম।’
কাবা শরীফকে সামনে রেখে তওবা করার কথা জানিয়ে তিনি বলেন, এখন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা থাকবে না। রাজনৈতিক জীবনে তার কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন তিনি।
সাদ্দাম হাওলাদার বলেন, রাজনীতি ছিল তার আবেগ ও মনের খোরাক। জনগণের সেবা করার উদ্দেশ্যে রাজনীতিতে এসেছিলেন। রাজনীতির মাধ্যমে তা সম্ভব না হলেও রাজনীতির বাইরে মানবসেবা করা যায়-এটি তিনি প্রমাণ করতে চান। ভবিষ্যতেও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তবে এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, বিষয়টি তার জানা নেই। কর্মসূত্রে সাদ্দাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। কারও সঙ্গে বিরোধ বা ক্ষোভের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, সাদ্দাম হাওলাদার লিখিতভাবে কোনো পদত্যাগপত্র না দিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে কেন এ ধরনের ঘোষণা দিয়েছেন, সেটিও খোঁজ নিয়ে দেখা হবে। লিখিত পদত্যাগপত্র পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
জামায়াত-এনসিপি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি একই ষড়যন্ত্রের অংশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি...
২ ঘন্টা আগে
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন...
৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি: গাজী আতাউর রহমান
জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব শুধু বড় শিল্পে সীমাবদ্ধ নেই; ওষুধ, টেক্সটাইল, সিরামিক, চিনি পরিশোধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সেবা খাতেও এর প্রভাব পড়ছে।সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে...
১ দিন আগে
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের
বর্তমান সরকারের সাড়ে ছয় মাসের মাথায় রাজপথে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কারে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে জোটটি।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী...
১ দিন আগে
