জয়দেবপুর রেলক্রসিং যেন মরণফাঁদ ও ভোগান্তির সেরা উদাহরণ
গাজীপুর জেলা প্রতিনিধি:রুহুল আমিন
গাজীপুর জেলার অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এলাকা হলো জয়দেবপুর। এখানে রয়েছে শিল্পকারখানা পাশাপাশি জেলা প্রশাসক ও জেলা পরিষদ এর কার্যালয়, শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ স্কুল কলেজ। জয়দেবপুর রেলক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, যার মধ্যে রয়েছে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, বৃদ্ধ ও শিশুরা। অথচ জয়দেবপুর রেলক্রসিং এলাকায় একটি উপযুক্ত ওভারব্রিজের অভাব দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
জয়দেবপুর রেলগেট এলাকায় দিয়ে প্রতি ১০ বা ১৫ মিনিট অন্তর অন্তর ট্রেন চলাচল করে। প্রতিবার ট্রেন আসার সময় গেট বন্ধ হয়ে যায়, ফলে সড়কে সৃষ্টি হয় বিশাল যানজট। বহু সময় মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। কর্মঘণ্টা নষ্ট হওয়া, রোগী বহনে সমস্যাসহ নানাবিধ বিপত্তি সৃষ্টি হচ্ছে নিয়মিত।
এই ক্রসিং পারাপারে নেই কোনও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। প্রায়ই শিশু, বয়স্ক এবং সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন আসার আগেই রাস্তা পার হওয়ার চেষ্টা করে। ফলস্বরূপ, ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। সঠিক সময়ে ওভারব্রিজ নির্মিত না হলে ভবিষ্যতে প্রাণহানির আশঙ্কা আরও বেড়ে যেতে পারে।স্থানীয় বাসিন্দারা ফেসবুক, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও ও পোস্টের মাধ্যমে বারবার তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। "একটা ওভারব্রিজ আমাদের প্রানের দাবি"—এই শিরোনামে ব্যানার নিয়ে স্থানীয়ভাবে মানববন্ধনও করা হয়েছে। জনসাধারণ বলছেন, গাজীপুর শিল্পনগরী হলেও এখানে মৌলিক অবকাঠামোর অভাব প্রকট।
গাজীপুর বাসী স্থানীয় জনপ্রতিনিধি, গাজীপুর সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রতি নিয়মিত আহ্বান জানিয়ে যাচ্ছে, অগ্রাধিকার ভিত্তিতে জয়দেবপুর রেলগেট এলাকায় একটি আধুনিক ফুটওভারব্রিজ এবং যানবাহনের জন্য পৃথক ওভারপাস নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়।
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
৬ ঘন্টা আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৫ দিন আগে
