‘জুলাইয়ের রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না’: এবি পার্টির ফুয়াদ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই শহীদ পরিবার ও আহতদের প্রতি রাষ্ট্রের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাইয়ের শহীদদের স্মরণে এবি পার্টি আয়োজিত দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ ছাড় বন্ধ রয়েছে। ফলে শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এ বিষয়ে সরকারের বিলম্বের সমালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, রায়েরবাজার গণকবরসহ দেশের বিভিন্ন স্থানে এখনও নাম-পরিচয়বিহীন অনেক জুলাই শহীদের মরদেহ রয়েছে। এসব শহীদের পরিচয় শনাক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রাজনৈতিক সহিংসতার সমালোচনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও কর্মসূচিতে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনার সমালোচনা করে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসের সংস্কৃতি পরিহারের আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সহিংসতার মাধ্যমে নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা করা উচিত। রাজনৈতিক সন্ত্রাস বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, গণশিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ফয়সাল মনির, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু, পেশাজীবী উইংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফ, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, ছাত্রনেতা আসিফ, আরিফুল, আকিল, বরিশালের নেতা জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...
১ ঘন্টা আগে
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...
২ ঘন্টা আগে
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...
১৪ ঘন্টা আগে
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
১৬ ঘন্টা আগে
