বানিজ্য

জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক

অনলাইন ডেস্ক

১ দিন আগে


জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক

ছবি: সংগৃহীত


চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে।

রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে প্রবাসী আয়ের প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল এখন দামে, কেজি ৩২০ টাকা পর্যন্ত
টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল এখন দামে, কেজি ৩২০ টাকা পর্যন্ত

টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। শাক-সবজির পাশাপাশি কাঁচামরিচের বাজারেও দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার

২ দিন আগে


বাধ্যতামূলক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক
বাধ্যতামূলক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক

বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধে আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থায় দেশভেদে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ...

৩ দিন আগে


টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে অস্থিরতা, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে অস্থিরতা, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সবজির দাম। উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সবজির দাম এখন শত টাকার ওপরে। একই সঙ্গে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি...

৫ দিন আগে


টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে কাঁচা মরিচের ঝাল, কেজি ২৮০ টাকা
টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে কাঁচা মরিচের ঝাল, কেজি ২৮০ টাকা

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক মাস আগে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন অনেক বাজারে ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও এর দাম উঠেছে ২৮০ টাকা পর্যন্ত।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom