রাজনীতি

জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে “জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্য সামনে রেখে ৩৬ দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকরের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) মধুর ক্যান্টিন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে-দেশব্যাপী ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ, জুলাই অভ্যুত্থানভিত্তিক গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও সাময়িকী প্রকাশ, রাজধানীতে ‘শিশুদের চোখে জুলাই জাগরণ’ শীর্ষক প্রদর্শনী, ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা সম্মেলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা, বিতর্ক ও স্মৃতিচারণ প্রতিযোগিতা, জেলা পর্যায়ে শহীদদের নামে পাঠাগার স্থাপন, ‘জুলাই শহীদ স্মৃতি’ ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের সাক্ষাৎকারভিত্তিক পডকাস্ট, কবর জিয়ারত, গ্রাফিতি অঙ্কন এবং ‘Echoes of July’ শিরোনামে ৩৬ দিনের অনলাইন ক্যাম্পেইনেরও ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব কর্মসূচি কেন্দ্রীয় নির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

লিখিত বক্তব্যে সভাপতি নূরুল ইসলাম ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিহত আবু সাঈদ, আলী রায়হান, মুগ্ধ, ওয়াসিম, শান্ত এবং শরীফ ওসমান হাদীসহ সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির বর্তমান সরকারের সমালোচনা করে অভিযোগ করে যে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নে সরকার উদ্যোগী নয়। প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগীদের পুনর্বাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগও তুলে ধরা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করে সংগঠনটি দাবি করে, সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি শিক্ষাঙ্গনে সহিংসতা বৃদ্ধির অভিযোগ এনে তারা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

সংবাদ সম্মেলনের শেষে নূরুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের অর্জন যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে ব্যর্থ না হয়, সে জন্য বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি সফল করতে ছাত্রসমাজ ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এসএম ফরহাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সংসদে সময় বণ্টনে ‘বৈষম্যের’ অভিযোগে জামায়াতের প্রতিবাদ
সংসদে সময় বণ্টনে ‘বৈষম্যের’ অভিযোগে জামায়াতের প্রতিবাদ

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় নির্ধারণকে কেন্দ্র করে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউটের কারণও ব্যাখ্যা করেছে দলটি।সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সংসদ...

১২ ঘন্টা আগে


"কোট-টাই পরা সংসদে একজন নতুন মুফতির আগমন ঘটেছে" — সেলিম উদ্দিন
"কোট-টাই পরা সংসদে একজন নতুন মুফতির আগমন ঘটেছে" — সেলিম উদ্দিন

মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে সরকার, পরিবার ও সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।রোববার (২৯ জুন) সকালে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স সেন্টারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান...

১৩ ঘন্টা আগে


‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন’-সমালোচনার জবাব দিলেন নাহিদ ইসলাম
‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন’-সমালোচনার জবাব দিলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে-আগে তিনি রিকশায় চলাচল করতেন, এখন প্রাডো গাড়িতে চলেন। তবে বাস্তবতা ভিন্ন বলে দাবি করেছেন তিনি।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম।তিনি বলেন,

১ দিন আগে


‘আবার একসঙ্গে জেলে যাবেন নাকি?’-বিরোধীদলীয় নেতাকে পানিসম্পদমন্ত্রীর প্রশ্ন
‘আবার একসঙ্গে জেলে যাবেন নাকি?’-বিরোধীদলীয় নেতাকে পানিসম্পদমন্ত্রীর প্রশ্ন

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা ভবিষ্যতে আবার একসঙ্গে কারাগারে যাবেন কি না-জাতীয় সংসদে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, দেশের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom