‘জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশে টিকতে পারবে না’: আখতার হোসেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ১৭ বছর ক্ষমতায় থেকেও শেখ হাসিনার সরকার টিকতে পারেনি। তাই যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে এবং শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন, তারাও বাংলাদেশে টিকতে পারবেন না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত উত্তরাঞ্চলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “আজকের এই দিনটি বাংলাদেশের নতুন জীবনের সূচনার দিন। দুই বছর আগে আজকের দিনে আবু সাঈদ আত্মত্যাগ করেছিলেন। তার আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই নতুন বাংলাদেশ অনেকের পছন্দ হয় না। কেউ মিডিয়ায় গিয়ে, কেউ সাংবাদিক বা মিডিয়া ব্যক্তিত্বের পরিচয়ে, আবার কেউ শিল্পী বা অভিনেতা পরিচয়ে জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তাদের কাছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনই ভালো লাগে।”
তিনি আরও বলেন, “যাদের আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ভালো লাগে, যারা জুলাইয়ের বিরুদ্ধে এবং শেখ হাসিনার দমন-পীড়নের পক্ষে বক্তব্য দেন, তাদের সতর্ক করে বলতে চাই—এটি আর ৫ আগস্টের আগের বাংলাদেশ নয়। এই বাংলাদেশে ১৭ বছর ধরে শেখ হাসিনা জুলুম করেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি। যারা আজও জুলাইয়ের বিরুদ্ধে বয়ান তৈরি করছেন, তারাও বাংলাদেশে টিকতে পারবেন না।”
সমাবেশে সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশের আগে নেতাকর্মীরা পদযাত্রা করে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় কৃষ্ণ রঞ্জন বর্মনকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়।
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...
১২ মিনিট আগে
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
৪ ঘন্টা আগে
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১ দিন আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
