জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন সবার প্রধান দায়িত্ব: ছাত্রশিবির সভাপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই দেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে এবং জনগণের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ ঘরোয়া কর্মসূচির বিষয়টি বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নূরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হতো না। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন দেশের সব মানুষের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, জুলাইয়ের শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের সব দেশপ্রেমিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, আদর্শিক ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তুলতে হবে। প্রত্যেক সদস্যকে নিজের পড়ার টেবিলকেই আন্দোলনের ময়দান হিসেবে বিবেচনা করতে হবে এবং পর্দা, তাকওয়া, নৈতিকতা ও আমানতদারিতার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. রায়হান হোসেনের বাবা মো. মোজাম্মেল হক। পরে কেন্দ্রীয় সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং মাওলানা আব্দুল হালিম।
এ ছাড়া ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল এমপি, মুহাম্মদ সেলিম উদ্দিন এবং জাহিদুল ইসলামসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
অধিবেশনে কেন্দ্রীয় সংগঠনের ষাণ্মাসিক প্রতিবেদন পর্যালোচনা, জেলা সংগঠনের সেটআপ অনুমোদন, ক্যাম্পাস পরিস্থিতি, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতি নূরুল ইসলাম ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের উপনির্বাচনে নির্বাচিত ১২ জনের নাম ঘোষণা করেন। পাশাপাশি কার্যকরী পরিষদের সদস্যদের পরামর্শক্রমে একজন সদস্যকে মনোনয়ন দেন এবং নবনির্বাচিত ও নবমনোনীত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৩ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
১৫ ঘন্টা আগে
