জাতীয়

‘জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকারই বাস্তবায়ন করবে’: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকারই বাস্তবায়ন করবে’: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বর্তমান সরকারই বাস্তবায়ন করবে। বিরোধী দল জুলাইকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রফেসর এমাজউদ্দীন রিসার্চ সেন্টার।

মির্জা ফখরুল বলেন, “বিরোধী দল থেকে বলা হচ্ছে-‘জুলাই সনদ বাস্তবায়নের দাবি, সংস্কার আদায় না হলে রাজপথে ফয়সালা হবে’। অথচ জুলাই সনদে আমরা সবাই একসঙ্গে স্বাক্ষর করেছি। আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবেই এ সনদে স্বাক্ষর করেছে। আমরা বারবার বলছি, জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়ন করব।”

তিনি বলেন, সরকার চায় না জুলাই আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হোক।

গণভোট প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গণভোটের কিছু বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে সরকার কখনো একমত ছিল না।

তিনি বলেন, “সংস্কার কমিশন আমাদের সম্মতি ছাড়াই কিছু বিষয় উপস্থাপন করেছিল। তখনই আমি বলেছিলাম, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”

মির্জা ফখরুল আরও বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, নির্বাচনে জয়ী হয়ে যে দল সরকার গঠন করবে, তারা নিজেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। বিএনপি যেমন তাদের ৩১ দফার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু নেতা বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত ও উত্তেজিত করার চেষ্টা করছেন। তবে জনগণই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংবিধান সংশোধনের পক্ষে, তবে সংবিধান সংস্কারের কথা কখনো বলেনি। জনগণ নির্বাচনে যে ইশতেহারের প্রতি সমর্থন দিয়েছে, সেই অঙ্গীকার বাস্তবায়নেই সরকার কাজ করছে।

জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, “জুলাইয়ের আন্দোলন শুধু একটি মাসের আন্দোলন নয়। এটি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে চলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের পরিণতি।”

স্মরণসভায় অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “তিনি ছিলেন উদার গণতন্ত্রের একজন পথপ্রদর্শক। ব্যক্তিগত কোনো প্রাপ্তির প্রত্যাশা ছাড়াই তিনি আজীবন গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ ও ২০২৪ সালের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের সভাপতি ও আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবুল কাশেম হায়দার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর এমাজউদ্দীন রিসার্চ সেন্টারের আহ্বায়ক আবদুল লতিফ মাসুম।


বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...

৭ ঘন্টা আগে


দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু

৭ ঘন্টা আগে


জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী

দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom