জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার সরে এসেছে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন হবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর ও শক্তিশালী হবে।
তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে। পাশাপাশি শাপলা চত্বর, ২৮ অক্টোবর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সহিংসতা এবং জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন গণহত্যা, গুম ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বিএনপির উদ্দেশে ছাত্রশিবির সভাপতি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই এর জবাব দেবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে অক্ষম হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
৮ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
১০ ঘন্টা আগে
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে
১৬ ঘন্টা আগে
নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা
২১ ঘন্টা আগে
