রাজনীতি

জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ এনসিপি নেতা নাসীরুদ্দীনের ১১ দফা দাবি

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ এনসিপি নেতা নাসীরুদ্দীনের ১১ দফা দাবি

ছবি: সংগৃহীত


দেশকে সামরিক বা কর্তৃত্ববাদী শাসনের দিকে না নেওয়া, জুলাই হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় নিয়োগ বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন। সেখানে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের ভোট, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

নাসীরুদ্দীনের দাবিগুলোর মধ্যে রয়েছে-জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের আওতায় আনা, চাঁদাবাজি-দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে অভিযান, বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর পেশিশক্তির রাজনীতি পরিহার করা।

এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কার, জ্বালানি সংকটের স্থায়ী সমাধান, সিন্ডিকেট ও মজুতদারি বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরকারি নিয়োগে দলীয় পরিচয়ের পরিবর্তে মেধা ও যোগ্যতার মূল্যায়ন এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহারের দাবি জানান তিনি।

তরুণদের জন্য স্বচ্ছ ও ঘুষমুক্ত কর্মসংস্থান এবং দক্ষতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন এনসিপির এই নেতা। তৈরি পোশাক ও স্বল্পদক্ষ প্রবাসী শ্রমের ওপর নির্ভরতা কমিয়ে আইটি, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ওষুধ, আধুনিক কৃষি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য উচ্চমূল্যের খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন বলেন, বাংলাদেশের সংকটের সমাধান কোনো এক ব্যক্তি, দল বা গোষ্ঠীর হাতে নেই। জনগণের সার্বভৌমত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক ন্যায়বিচার এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশের সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

তিনি বলেন, ‘সামরিক শাসন নয়, গণতান্ত্রিক শাসন; কর্তৃত্ববাদ নয়, জনগণের ক্ষমতা; চাঁদাবাজি নয়, আইনের শাসন; দলীয় নিয়োগ নয়, মেধার মূল্যায়ন।’ পাশাপাশি তিনি বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।


এনটিআরসিএর হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা রাখার দাবি ইসলামী আন্দোলনের
এনটিআরসিএর হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা রাখার দাবি ইসলামী আন্দোলনের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে রাখার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে স্বজনপ্রীতি, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে...

৩ ঘন্টা আগে


যশোরে এনসিপির নতুন কমিটি, দায়িত্ব পেলেন আংশিক আহ্বায়ক কমিটির নেতারা
যশোরে এনসিপির নতুন কমিটি, দায়িত্ব পেলেন আংশিক আহ্বায়ক কমিটির নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর যশোর জেলা শাখার নতুন এ কমিটি ঘোষণা করা হয়।অনুমোদিত কমিটিতে মো. নূরজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র

৮ ঘন্টা আগে


গ্যাস-নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে সরকারের দায় চাপানো হচ্ছে: শফিকুর রহমান
গ্যাস-নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে সরকারের দায় চাপানো হচ্ছে: শফিকুর রহমান

গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের আয় না বাড়িয়ে তাদের ওপর একের পর এক ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে এভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়।সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের...

৯ ঘন্টা আগে


ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবে
ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবে

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন সম্ভাবনাকে সামনে রেখে বিএনপির পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে দলটির ভেতরে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভায় ফখরুলের জায়গায় কে আসবেন, তার শূন্য হতে যাওয়া সংসদীয় আসনে উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে এবং দলের স্থায়ী কমিটিতে...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom