জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, তবে কারও প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

২ মাস আগে


জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, তবে কারও প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের ন্যায়বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিচারের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে। তবে বিচারের নামে কারও প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে বিচার কিছুটা বিলম্বিত হোক, কিন্তু প্রকৃত অপরাধীরই যেন সঠিক বিচার নিশ্চিত হয়। সরকার সেই লক্ষ্যেই কাজ করবে।”

শহীদদের আত্মত্যাগ স্মরণে রাষ্ট্রের অঙ্গীকার

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি কখনো ভুলবে না। তাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “শহীদদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা এবং আহতদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।”

প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা

নিজের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর ওপর হওয়া নির্যাতনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে অন্যায়ের শিকার হলেও তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না।

তিনি বলেন, “আমি যদি আজ আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম-আপনার ওপর যে অবিচার হয়েছে, তার প্রতিশোধ কি আমি নেব? আমার বিশ্বাস, তিনি বলতেন-না, তোমার কাজ মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়া। আমার ভাইকেও যদি জিজ্ঞেস করতাম, তিনিও একই কথা বলতেন।”

‘জুলাইয়ের অর্জন সবার’

প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট যে পরিবর্তন এসেছে, তা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; বরং দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের ভাগ্য পরিবর্তন। তাই এই অর্জন গোটা জাতির।”

বিভক্ত নয়, ঐক্যবদ্ধ জাতি গড়ার আহ্বান

শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগ কখনো পূরণ হওয়ার নয়। তবে সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারলে সেই আত্মত্যাগ অর্থবহ হবে।

তিনি বলেন, “যারা প্রিয়জন হারিয়েছেন বা অঙ্গ হারিয়েছেন, তাদের ক্ষতি কখনো পূরণ হবে না। কিন্তু দেশ যদি এগিয়ে যায়, একদিন তারা গর্ব করে বলতে পারবেন-তাদের স্বজনের আত্মত্যাগ দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে।”

শহীদ পরিবারের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের স্বজন ও আহত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।

সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদদের স্মরণে দোয়া, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

‘সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন। পরে শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী

অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...

৫৩ মিনিট আগে


১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়

২ ঘন্টা আগে


জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী

সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...

১ দিন আগে


থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom