রাজনীতি

‘জুলাই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে সগৌরবে প্রতিষ্ঠিত থাকুক’—ডাকসু ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘জুলাই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে সগৌরবে প্রতিষ্ঠিত থাকুক’—ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি: সংগৃহীত


জুলাই আন্দোলন ও এর চেতনা বাংলাদেশের প্রতিটি কোণে অম্লান হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জুলাই আন্দোলনের স্মৃতি, শহীদদের স্বপ্ন এবং আন্দোলনের আকাঙ্ক্ষা ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।

পোস্টে সাদিক কায়েম লেখেন, “আমীরে জামায়াতকে অনেক শুকরিয়া জুলাইয়ের আকাঙ্ক্ষা জীবন্ত রাখার জন্য, শহীদের স্বপ্ন ও বার্তা এতো নান্দনিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। জুলাই সগৌরবে প্রতিষ্ঠিত থাকুক বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে।”

তিনি আরও বলেন, “জুলাই ততদিন পর্যন্ত চলবে, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে।”

এ সময় জুলাই আন্দোলনভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনীর কথাও উল্লেখ করেন ডাকসু ভিপি। তিনি সবাইকে প্রদর্শনীটি ঘুরে দেখার আহ্বান জানিয়ে জানান, বিরোধীদলীয় নেতার বাসভবন-সংলগ্ন মাঠে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সাদিক কায়েমের এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। জুলাই আন্দোলনের চেতনা, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।


আওয়ামী লীগের কাউকে দলে নিতে কেন্দ্রের অনুমতি লাগবে: জামায়াত আমির
আওয়ামী লীগের কাউকে দলে নিতে কেন্দ্রের অনুমতি লাগবে: জামায়াত আমির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় অনুমতি বাধ্যতামূলক বলে নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর

২ ঘন্টা আগে


হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এনসিপির
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক

২৩ ঘন্টা আগে


পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি
পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ঘটনার দুই বছর পর সেদিনের পালিয়ে যাওয়ার সময়ের আরও কিছু তথ্য সামনে এসেছে।একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা ও শেখ...

১ দিন আগে


দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান
দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

 প্রেস বিজ্ঞপ্তিমাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাাদের আন্দোলন অব্যাহত থাকবে।তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, জনভোগান্তির নিরসন,...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom