বিশেষ সংবাদ

জনতা ব্যাংকের ম্যানেজার ১.৩০ কোটি টাকা নিয়ে উধাও

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


জনতা ব্যাংকের ম্যানেজার ১.৩০ কোটি টাকা নিয়ে উধাও

পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহর (৪৫) বাড়ি ঈশ্বরদী পৌর শহরের হাসপাতাল রোডে; তিনি আব্দুল গফুর শেখের ছেলে।

জনতা ব্যাংক ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল জানান, পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ শনিবার (৪ অক্টোবর) টেলিফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনীয়তার কথা জানান। রবিবার (৫ অক্টোবর) সকালে ক্যাশ রেমিট্যান্সের জন্য তিনি ঈশ্বরদী করপোরেট শাখায় আসেন।

  • টাকা উত্তোলন: বেলা ১১টা ১৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ জনতা ব্যাংকের দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন।
  • অর্থ গ্রহণ: পরে ঈশ্বরদী করপোরেট শাখায় এসে বেলা ১১টা ৩৫ মিনিটে পাকশী শাখার জন্য আরও ১ কোটি টাকা নগদ অর্থ গ্রহণ করেন। এ সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন।
  • যাত্রা: প্রয়োজনীয় ভাউচার ও রেজিস্ট্রারে স্বাক্ষর সম্পন্ন করার পর বেলা ১১টা ৪৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ এবং আনসার সদস্য মাহবুব ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে পাকশী শাখার উদ্দেশ্যে প্রাইভেটকারে রওনা হন। গাড়িটি চালাচ্ছিলেন মো. ইসমাইল হোসেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ শাখায় পৌঁছে টাকা জমা দেওয়ার কথা জানালেও এর পরপরই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিকেলে পাকশী শাখার সহকারী ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলে জানা যায়, খালেদ সাইফুল্লাহ তখনও শাখায় পৌঁছাননি। এই পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে ঈশ্বরদী থানায় জিডি করেন।

জনতা ব্যাংকের দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টা ১৫ মিনিটে পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ দাশুড়িয়া শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেছেন।

টাকা নিয়ে যাওয়া প্রাইভেটকারে থাকা আনসার সদস্য মাহবুবের ভাষ্যমতে, ব্যাংক থেকে টাকা তোলার পর ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে এসে ম্যানেজার তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। তার কথামতো নেমে গেলে খালেদ সাইফুল্লাহ গাড়ি নিয়ে চলে যান।

ম্যানেজার খালেদ সাইফুল্লাহর স্ত্রী দিলরুবা বেগম জানান, ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে তিনি স্বামীর নিখোঁজ হওয়ার খবরটি জেনেছেন। তার মোবাইল ফোন বন্ধ। তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন, নাকি কেউ তাকে গুম করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের টাকা উত্তোলনের বিষয়টি তারা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছেন। ব্যাংক একটি সাধারণ ডায়েরি করেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ

৩ দিন আগে


৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল

২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...

৮ দিন আগে


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১০ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom