জনগণের সমর্থন পেলে সংসদে এনসিপির প্রতিনিধি ১৬০-এ পৌঁছাবে: হাসনাত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে সংসদে এনসিপির প্রতিনিধিত্ব সীমিত হলেও জনগণের সমর্থন পেলে অল্প সময়ের মধ্যেই সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের ছয়জনের পাঁচ মিনিটের কথার জবাব দিতে সরকারের অনেক বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট সময় চলে যায়। ছোট দল হওয়ার কারণে অনেক সময় আমাদের পর্যাপ্ত সময় দেওয়া হয় না। আমরা শুরু করেছি ছয়জন দিয়ে। জনগণের সমর্থন পেলে খুব অল্প সময়ের মধ্যে সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে।”
তিনি আরও বলেন, “যেদিন আমাদের বাবারা ভাববেন তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে, পুলিশ সদস্যরা ভাববেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, সেদিনই সংসদে আমাদের ১৬০ জন প্রতিনিধি থাকবে।”
এনসিপির এই নেতা দাবি করেন, তাদের দল কোনো ব্যবসায়ী গোষ্ঠী বা মিডিয়া মাফিয়ার প্রভাবাধীন নয়।
“আমাদের কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নেই, কোনো মিডিয়া মাফিয়ার কাছেও মাথা নত করব না। আমরা শুধু জনগণের সমর্থন চাই,” বলেন তিনি।
জুলাই গণআন্দোলনের প্রসঙ্গ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেই মানুষ রাজপথে নেমে এসেছিল।
তার ভাষায়, “তিনটি নির্বাচন আমাদের সবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। যখন একজন মা, একজন ব্যবসায়ী, একজন রিকশাচালক-সবাই তাদের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত বলে উপলব্ধি করেছিলেন, তখনই মানুষ রাজপথে নেমে এসেছিল। সবাই রাজপথে নামার কারণেই পরিবর্তন সম্ভব হয়েছিল। পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে না নিলে পরিবর্তন আসে না।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগের রাতে অর্থের বিনিময়ে ভোট দিলে তার মূল্য পাঁচ বছর ধরে জনগণকে দিতে হয়।
“ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তার মূল্য পাঁচ বছর ধরে পরিশোধ করতে হয়। আর বিনা টাকায় ভোট দিলে পাঁচ বছর জনগণ বিনামূল্যে সেবা পেতে পারে,” বলেন তিনি।
তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, “আমরা জনগণের হয়ে কাজ করতে চাই। এজন্য আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।
পরে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় অংশ নেন।
গণভোট ও সংবিধান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা সারজিস আলমের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি গণভোটকে অবৈধ বলেন, তাহলে একই আদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধ বলার সুযোগ নেই।সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম বলেন, একই...
১৫ ঘন্টা আগে
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন...
১ দিন আগে
‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছেই দায়বদ্ধ’: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল এবং তারা নিজেরাই বিকল্প নেতৃত্বের দাবি তুলেছিল।রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ...
১ দিন আগে
‘গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে, জনগণের রায় উপেক্ষা করা চলবে না’: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আগের শাসনব্যবস্থার ধারায় পরিচালিত রাখতে চায়। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে না।রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী...
১ দিন আগে
