‘জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারছে না’: ডা. তাহের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। তবে বিএনপি সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে তিনি মন্তব্য করেছেন।
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, বিএনপির বিভিন্ন রাজনৈতিক অবস্থান, সিদ্ধান্ত ও কর্মসূচি জনগণের মধ্যে আশার পরিবর্তে হতাশার সৃষ্টি করেছে। দেশবাসীর প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে এবং দায়িত্বশীলতা, সাহসিকতা, আমানতদারিতা, ত্যাগের মানসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনসেবায় নিয়োজিত থাকতে হবে।
চৌদ্দগ্রামের উন্নয়ন প্রসঙ্গে ডা. তাহের বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলালসহ অন্যান্য নেতারা।
জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকতে পারে না: ডা. শফিকুর রহমান
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক...
৩ ঘন্টা আগে
এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।শুক্রবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে...
৪ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে দেশে বিভিন্ন ধরনের উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে তার আশঙ্কা রয়েছে। তিনি মনে করেন, সরকারকে সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে হবে।শনিবার রাজধানীর...
৮ ঘন্টা আগে
মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম: এমপি জালাল উদ্দিন
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন বলেছেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ এবং "মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও মাদক হারাম।"শুক্রবার রাতে কটিয়াদী উপজেলা-এর মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজারে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি জানান, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের
১৩ ঘন্টা আগে
