‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছেই দায়বদ্ধ’: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল এবং তারা নিজেরাই বিকল্প নেতৃত্বের দাবি তুলেছিল।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময় মাদরাসা শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশাচালকসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ একসঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, “রাজপথের প্রতিটি প্রান্তে তখন একটি স্লোগানই ধ্বনিত হয়েছিল—‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’। জনগণ নিজেরাই বিকল্পের পথ খুঁজে নিয়েছিল।”
সংস্কারের বিষয়ে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সরকারের অপেক্ষায় না থেকে যেভাবে আমরা দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ দূর করেছিলাম, ঠিক তেমনি দেশের ও জাতির স্বার্থে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেও সবাইকে দায়িত্ব নিতে হবে।”
রাজাপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করছে।
তিনি দাবি করেন, “আপনারাই মূল্যায়ন করবেন-আমরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছি, নাকি ব্যবসায়ীদের। যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায়, তারা জনগণের নয়, ব্যবসায়ীদের স্বার্থের কথা বলে।”
গত পাঁচ মাসে সংসদে এনসিপির ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের প্রতিনিধিরা কোনো চাপ বা ভয়কে পরোয়া না করে মিডিয়া, ভোট এবং ব্যাংকিং খাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলে আসছেন।
তিনি আরও বলেন, “যে নেতা জনগণের ভোটে নির্বাচিত হন, তিনি জনগণের কাছেই দায়বদ্ধ থাকেন। কিন্তু অর্থের বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হওয়া ব্যক্তি কখনো জনগণের প্রকৃত সেবা করতে পারেন না।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আহসান জুনায়েদ, মো. সরোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি মো. জাহিদুল ইসলাম।
এ সময় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন...
২২ ঘন্টা আগে
‘গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে, জনগণের রায় উপেক্ষা করা চলবে না’: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আগের শাসনব্যবস্থার ধারায় পরিচালিত রাখতে চায়। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে না।রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী...
২৩ ঘন্টা আগে
‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার ভুলে জাতি বারবার হতাশ হয়েছে’ — চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভুল নেতৃত্বের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কারণেই দেশের মানুষ বারবার হতাশার মুখোমুখি হয়েছে। তিনি বলেন, অতীতের প্রতিটি গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পর এমন শক্তি ক্ষমতায় এসেছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ ছিল না।রোববার (১৯...
১ দিন আগে
তুর্কি রাষ্ট্রদূতের কাছে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের উদ্দেশে সংহতি ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূত রামিস শেনের হাতে বিরোধীদলীয় নেতার পক্ষে চিঠিটি তুলে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।চিঠিতে...
১ দিন আগে
