জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়েই রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। জনগণের এই দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।
এর আগে সকালে মানিকপোটল গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং তার শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।
তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান। এ সময় হাত নেড়ে উপস্থিত মানুষের শুভেচ্ছার জবাব দেন জামায়াত আমির।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন তিনি।
এক ডিসেম্বর কেন শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে এবং শত শত ডিসেম্বর পার হলেও দলটির সভাপতি শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা...
১১ ঘন্টা আগে
ঢাকা উত্তরে বিএনপির মেয়র মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। দলীয়ভাবে এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া না হলেও মাঠে পোস্টার-ব্যানার ও নেতাকর্মীদের তৎপরতায় সম্ভাব্য প্রার্থিতার জানান মিলছে।বিএনপির স্থানীয়...
১৩ ঘন্টা আগে
ঢাকা দক্ষিণে বিএনপির মনোনয়ন দৌড়ে ইশরাক, সালাম ও সোহেল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। নির্বাচন কমিশন এখনো ভোটের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করলেও দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে মাঠ গোছাতে শুরু করেছেন। দক্ষিণ সিটিতে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ডিএসসিসির প্রশাসক...
১৩ ঘন্টা আগে
জামায়াত ও জাতীয় পার্টিকে রাজনীতির ‘থার্ড পার্টি’ বললেন সাংবাদিক তানভীর হাসান
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিকে ‘থার্ড পার্টি’ বা তৃতীয় শক্তি হিসেবে মন্তব্য করেছেন সময় টেলিভিশনের সাংবাদিক তানভীর হাসান। তাঁর মতে, এই দুই দল এককভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক শক্তি রাখে না। বরং প্রয়োজন অনুযায়ী কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির রাজনৈতিক সমীকরণে ব্যবহৃত হয়ে তারা নিজেদের দলীয় কিছু...
১ দিন আগে
