‘জনগণ প্রতারিত হলে আবার রাজপথে নামবে’—হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আবারও স্বৈরতান্ত্রিক বা দমনমূলক পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশপন্থি মানুষ রাজপথে নেমে আসবে। তিনি দাবি করেন, দেশে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “যে আন্দোলনে ১ হাজার ৪০০ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, সেই আন্দোলনের চেতনার সঙ্গে প্রতারণা করা হচ্ছে।” তিনি বর্তমান সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে এবং জনগণ প্রত্যাশিত পরিবর্তন পাচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের আন্দোলন না হলে বর্তমান ক্ষমতাসীনদের অনেকেই আজ দায়িত্বে থাকতে পারতেন না। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন।
বেকারত্বের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, সরকার নির্বাচনের আগে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি প্রশ্ন রাখেন, প্রতিশ্রুত কর্মসংস্থানের কতটুকু বাস্তবায়ন হয়েছে।
রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তার দাবি, সংবিধানের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানার প্রবণতা গ্রহণযোগ্য নয় এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিছু সিদ্ধান্ত সরকারের জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তার আশঙ্কা রয়েছে।
পথসভায় মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম এবং সিরাজদিখান উপজেলা প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল।
জেলা এনসিপির সদস্য সচিব মারুফ হাসান মন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে আলী নেওয়াজ উজ্জ্বলকে আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
৩ ঘন্টা আগে
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১ দিন আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
২ দিন আগে
