‘জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি’: সারজিস আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি। আজকে সব সৈনিক একেবারে খাঁড়া হয়ে গেছে। তারেক রহমান কী চাচ্ছেন?’
বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ তুলে সারজিস আলম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দিয়ে তাদের গাড়িবহরে ইট, পাথর ও রড নিক্ষেপ করেছে।
তিনি অভিযোগ করেন, এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এ ধরনের ঘটনার মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
সংবাদ ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে। তিনি বলেন, সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এদিকে, সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহতের দাবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্র ও যুবশক্তির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্র ও যুবশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।সংগঠনটির দাবি,...
৩ ঘন্টা আগে
‘আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেইনি’: জামায়াত আমির
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেইনি।”বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত...
৬ ঘন্টা আগে
আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেটের গোলাপগঞ্জে দলের কেন্দ্রীয় নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনায় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর...
৬ ঘন্টা আগে
টকশোতে জামায়াতবিরোধী বক্তব্য দিলে রাজনৈতিক প্রমোশন হয়—অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, টেলিভিশন টকশোতে জামায়াতের বিরুদ্ধে বেশি সমালোচনা বা কটূক্তি করেন-এমন ব্যক্তিদের রাজনৈতিকভাবে পুরস্কৃত করা হচ্ছে।সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াতকে যারা বেশি গালি দিতে পারে, টকশোতে যে যত জামায়াতের বিরুদ্ধে...
১৪ ঘন্টা আগে
