জিন্নাহকে ‘শ্রদ্ধা’ জানিয়ে সমালোচনার মুখে ইনকিলাব মঞ্চ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জিন্নাহর একটি সাদাকালো প্রতিকৃতি প্রকাশ করে তাকে স্মরণ করা হয়। পোস্টে তার জন্ম ও মৃত্যুর তারিখ হিসেবে ২৫ ডিসেম্বর ১৮৭৬ থেকে ১১ সেপ্টেম্বর ১৯৪৮ উল্লেখ করা হয়েছে।
পোস্টের সঙ্গে দেওয়া আনুষ্ঠানিক বার্তায় জিন্নাহকে ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল’ হিসেবে উল্লেখ করে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করা হয়। একই সঙ্গে তাকে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রভাবশালী নেতা হিসেবেও অভিহিত করা হয়েছে।
জিন্নাহর ভাষানীতি ও ভাষা আন্দোলনের পটভূমি
পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশটির প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেন জিন্নাহ। ১৯৪৮ সালের মার্চে ঢাকা সফরে এসে রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দেওয়া বক্তব্যে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন।
তার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল উপস্থিত ছাত্রসমাজ। তৎকালীন পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা হওয়ায় জিন্নাহর ভাষানীতি বাঙালিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তী সময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে গড়ে ওঠা আন্দোলন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রূপ নেয়।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সাধারণ ব্যবহারকারী, অধিকারকর্মী ও রাজনৈতিক সচেতন ব্যক্তিদের অনেকে সংগঠনটির অবস্থানের সমালোচনা করছেন।
সমালোচকদের বক্তব্য, বাঙালির ভাষা ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্নে বিতর্কিত ভূমিকা থাকা জিন্নাহকে স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করা ঐতিহাসিকভাবে অসংগত। বিশেষ করে গণঅভ্যুত্থানের চেতনা ধারণের দাবি করা একটি প্ল্যাটফর্মের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
অন্যদিকে সমালোচনায় উঠে এসেছে পাকিস্তান রাষ্ট্রের কাঠামো, দ্বিজাতিতত্ত্ব এবং তৎকালীন পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের প্রসঙ্গ। এসব বৈষম্য ও বঞ্চনার ধারাবাহিকতাই পরবর্তী সময়ে বাঙালির স্বাধিকার আন্দোলনকে আরও তীব্র করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করে।
ফলে জিন্নাহকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের দেওয়া বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, তা কেবল একটি মৃত্যুবার্ষিকীর পোস্টকে ঘিরে প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি; বরং ভাষা আন্দোলন, পাকিস্তান আমলের ইতিহাস এবং বাংলাদেশের রাষ্ট্রীয় চেতনার সঙ্গে অতীতের রাজনৈতিক ব্যক্তিত্বদের মূল্যায়ন কীভাবে করা উচিত-সে প্রশ্নও সামনে এনেছে।
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।রোববার বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের
১১ ঘন্টা আগে
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, প্রচার...
১২ ঘন্টা আগে
রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জে বিএনপির ঝাড়ু মিছিল
জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহার না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।বডি:শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত...
২২ ঘন্টা আগে
এক ডিসেম্বর কেন শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে এবং শত শত ডিসেম্বর পার হলেও দলটির সভাপতি শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা...
১ দিন আগে
