রাজনীতি

ঝিনাইদহের ঘটনাকে ‘এনসিপির মূল বসন্ত’ বললেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার মধ্য দিয়েই দলটির “মূল বসন্ত” শুরু হয়েছে।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, “এটাই এনসিপির মূল বসন্ত। অভিনন্দন ঝিনাইদহ এনসিপি ইউনিট। দেখা হবে শীঘ্রই।”

এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–র ওপর হামলার ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হামলার সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মারধর করা হয় এবং মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন বলেও দাবি করা হয়।

ঘটনার পর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদল ও এনসিপির মধ্যে উত্তেজনা প্রকাশ্যে রূপ নিচ্ছে। ঝিনাইদহের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Dr.Mahfuzul Alom