জেলার খবর

ঝিনাইদহে সার সংকটে বিপাকে আমন চাষিরা, ডিলারদের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সার

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


ঝিনাইদহে সার সংকটে বিপাকে আমন চাষিরা, ডিলারদের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সার

ছবি: সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জে সার সংকটে চরম বিপাকে পড়েছেন আমন চাষিরা। পর্যাপ্ত সার না পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার ডিলারদের দোকানে দোকানে ঘুরছেন কৃষকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদামতো সার না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা না গেলে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নেই সার নিয়ে কৃষকদের ভোগান্তির একই চিত্র দেখা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় খুবই কম পরিমাণ সার সরবরাহ করা হচ্ছে। ফলে জমিতে সময়মতো সার প্রয়োগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকার বিসিআইসি অনুমোদিত মেসার্স সাগর ট্রেডার্সের সামনে গিয়ে দেখা যায়, সার সংগ্রহের জন্য অর্ধশতাধিক কৃষক ভিড় করেছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই সার না পেয়ে হতাশ হয়ে পড়েন।

কৃষকদের অভিযোগ, সার পাওয়ার আশায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ডিলারের দোকানে গিয়ে লাইনে দাঁড়ালেও অনেক সময় সার দেওয়া হচ্ছে না। কখনো আজ, আবার কখনো পরদিন আসতে বলা হচ্ছে। নির্ধারিত সময়ে এসে দোকান বন্ধ পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে সরকারি বাফার সার গোডাউনেও পর্যাপ্ত সার সরবরাহ ও বিতরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষকরা। তাদের দাবি, গোডাউনে গিয়ে অনেক সময় তালাবদ্ধ অবস্থায় পাওয়া যাচ্ছে। ফলে সার সংগ্রহ করতে গিয়ে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগের সময়ও চলে যাচ্ছে।

‘ভিক্ষা চাইলেও ভিক্ষা পাই, কিন্তু সার পাই না’

সার না পাওয়ার ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কৃষক রফিক মিয়া বলেন, ‘আমরা ভিক্ষা চাইলেও ভিক্ষা পাই, কিন্তু সার পাচ্ছি না। আমাদের ১৫ বস্তা সারের প্রয়োজন, অথচ দেওয়া হচ্ছে মাত্র ২ বস্তা। এই সামান্য সার দিয়ে আমরা কী করব?’

তিনি বলেন, আমন ধানের চাষের গুরুত্বপূর্ণ সময়ে সার না পেলে জমির উৎপাদন ব্যাহত হবে। এখনই পর্যাপ্ত সার না পেলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলেও আশঙ্কা করেন তিনি।

এনআইডি নিয়েও লাইনে দাঁড়িয়ে সার মিলছে না

কৃষক ইব্রাহিম অভিযোগ করেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়েও তিনি সার পাননি।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) আসতে বলা হয়েছিল। সে অনুযায়ী এসে সার পাওয়া যায়নি। পরে আবার আসতে বলা হলেও এসে দেখেন দোকানের শাটারে তালা ঝুলছে।

ইব্রাহিমের অভিযোগ, ইউরিয়া ও ফসফেটসহ কোনো সারই চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ সার দেওয়া হচ্ছে, তা কৃষকদের প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

তার দাবি, সার সংকটের কারণে কৃষকদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।

ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ

কৃষকদের একটি অংশের অভিযোগ, ডিলাররা ইচ্ছাকৃতভাবে সার সংকট তৈরি করে তাদের হয়রানি করছেন। যদিও ডিলারদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হচ্ছে না।

বিসিআইসি সার ডিলার দাউদ হোসেন বলেন, ‘চাহিদা অনুযায়ী আমরা ইউরিয়া সার পাচ্ছি না। যেটুকু দেওয়া হচ্ছে, তাতে চাহিদা পূরণ হচ্ছে না।’

তার বক্তব্য অনুযায়ী, ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ না থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হচ্ছে না।

ক্ষোভে দোকানের সামনে অবস্থান কৃষকদের

সার না পেয়ে শেষ পর্যন্ত অনেক কৃষক ডিলারদের দোকানের সামনে অবস্থান নেন। তারা দ্রুত সার সরবরাহের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন কয়েকজন কৃষক।

কৃষকদের ভাষ্য, আমন মৌসুমে ধানের জমিতে নির্দিষ্ট সময়ে সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দিন দেরি হলে ফসলের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্রুত সমস্যার সমাধান না হলে তাদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন

সার সংকটের এই সময়ে কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা কৃষকদের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী কৃষক।

কৃষক মিলন হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন আমাদের বেঁচে থাকার লড়াই চলছে। আমরা শুধু সার চাচ্ছি। কিন্তু এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।’

তিনি কৃষকদের হয়রানি বন্ধ করে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

প্রশাসনের বক্তব্য

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ‘সার সংকট-এটা আমি বলতে পারব না। এ ধরনের অভিযোগ আমার কাছে আসেনি।’

তিনি জানান, কৃত্রিম মজুতদার বা অবৈধভাবে সার মজুতের অভিযোগ পেলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগেও এ ধরনের অভিযোগের ভিত্তিতে দুই-তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগের বিষয়ে নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি।

দ্রুত সমাধান চান কৃষকরা

আমন চাষের মৌসুমে সার সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু কৃষকের ওপর নয়, সামগ্রিক কৃষি উৎপাদনের ওপর পড়তে পারে। বিশেষ করে সময়মতো ইউরিয়া, ফসফেটসহ প্রয়োজনীয় সার প্রয়োগ করতে না পারলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এ কারণে দ্রুত ডিলার পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহ, সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা এবং কোথাও কৃত্রিম সংকট বা অবৈধ মজুতের ঘটনা থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

তাদের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সার সংকটের সমাধান হবে এবং আমন মৌসুমে কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ চালিয়ে যেতে পারবেন।


ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী

২ ঘন্টা আগে


যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার
যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে পিবিআই যশোরের একটি দল তাকে গ্রেপ্তার...

১৫ ঘন্টা আগে


শোক সংবাদ: যশোর বসুন্দিয়া মোড়ের বিশিষ্ট আলেম আব্দুস সাত্তার সাহেব আর নেই
শোক সংবাদ: যশোর বসুন্দিয়া মোড়ের বিশিষ্ট আলেম আব্দুস সাত্তার সাহেব আর নেই

শোক সংবাদঅত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের সকলের প্রিয় হুজুর, বসুন্দিয়া মোড় হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম এবং বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব জনাব আব্দুস সাত্তার সাহেব গতকাল রাত ১টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের নামাজে জানাজা আজ সকাল ১০টায় বসুন্দিয়া মোড় কেন্দ্রীয়

১ দিন আগে


সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনের মরদেহ নিজ এলাকায়
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনের মরদেহ নিজ এলাকায়

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ এলাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছে।এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom