রাজনীতি

জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

ছবি: সংগৃহীত


রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, সংঘর্ষের সময় অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকের মাথায় আঘাত লাগে এবং তা ফেটে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত অন্তত ১৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষও চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতের সংখ্যা নিয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, একই দিন দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পরে ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

৪ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

৪ ঘন্টা আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

৪ ঘন্টা আগে


‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি
‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, শিবিরের সিনিয়র নেতারা হামলার পরামর্শ দিচ্ছেন, আর নিজেরা ‘নারী কেলেঙ্কারিতে’ ব্যস্ত রয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom