জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় পণ্যের সরবরাহব্যবস্থা সচল রাখা এবং বাজারে নজরদারি জোরদারের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির দাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। বাংলাদেশে সরকার দাম সমন্বয় করায় মূল্যবৃদ্ধির বিষয়টি মানুষের কাছে তুলনামূলকভাবে সরাসরি দৃশ্যমান হয়।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়ার আশঙ্কা থাকে। সরবরাহব্যবস্থায় কোনো অসংগতি তৈরি হলে তার প্রভাব পণ্যের দামে পড়তে পারে। তাই এসব জায়গা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতি না বাড়ে এবং নিত্যপণ্যের ওপর অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে জন্য সরবরাহ শৃঙ্খল নিরবচ্ছিন্ন রাখার কাজ চলছে। আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পণ্য আমদানি, পরিবহন ও বাজারে সরবরাহের ক্ষেত্রে কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে জ্বালানির মূল্যবৃদ্ধির সম্ভাব্য অভিঘাত সামাল দেওয়া।
গ্যাস সরবরাহ স্বাভাবিক
সাম্প্রতিক গ্যাস সংকটও কেটে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা হয়েছিল। বর্তমানে সেই সমস্যা নেই।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় আমদানি করা কাঁচামাল ও পণ্য প্রক্রিয়াজাতকারী কারখানাগুলোও স্বাভাবিক উৎপাদনে ফিরেছে বলে জানান তিনি। চিনি ও সয়াবিনসহ বিভিন্ন আমদানি করা পণ্য দেশে প্রক্রিয়াজাত করা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব কারখানা এখন স্বাভাবিকভাবে চলছে।
সরবরাহব্যবস্থা সচল রাখা গেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে বড় আকারে পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সেদিকেও নজর রাখা হবে বলে জানান মন্ত্রী।
চা শ্রমিকদের জন্য বিভিন্ন উদ্যোগ
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
চা বাগানের আয় বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাগানগুলোকে লাভজনক করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি বৈঠক হয়েছে।
চা গাছের ক্ষতি না করে বাগানের জমিতে কাঠ ও মসলাজাতীয় গাছসহ অন্যান্য গাছ লাগানোর সুযোগ এবং সম্ভাব্য জায়গায় সৌরবিদ্যুতের ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
চা বাগানের আয় বাড়লে শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, স্কুলবিহীন বাগানে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং বাগানের সড়ক সংস্কারের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী
৭ ঘন্টা আগে
ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার...
৯ ঘন্টা আগে
ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা
ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে গত এক বছরেই বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।বিনিময় হারসংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক টাকা সমান ছিল প্রায় ০ দশমিক ৭৮ ভারতীয় রুপি।...
১০ ঘন্টা আগে
মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে...
১ দিন আগে
