জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রসহ জনজীবনে দুর্ভোগ বাড়ছে। জ্বালানি সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং পরিবহন ও আমদানি ব্যয়ের চাপ রয়েছে। তবে এসব চাপ একসঙ্গে জনগণের ওপর না দিয়ে ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে মূল্য সমন্বয় করা যেত বলে দাবি করেন তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে নিজেদের ভুল সংশোধন করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে দলটির পক্ষ থেকে বিকল্প পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর তথ্য বিভিন্ন প্রতিবেদনে এসেছে। এর আগে জুনে তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও সেপ্টেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
এবি পার্টির পক্ষ থেকে জ্বালানি মূল্য নির্ধারণে স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য ব্যবস্থা, কৃষি ও পরিবহন খাতে ব্যবহৃত ডিজেলের ওপর চাপ কমানো এবং জ্বালানির দাম কমলে তার সুফল জনগণকে দেওয়ার দাবি জানানো হয়েছে।
‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস
‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলেছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, দলীয় লুটপাট,
৭ ঘন্টা আগে
‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’: সোহেল তাজ
ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তাঁর দাবি, কোনো নিরপেক্ষ ব্যক্তি বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন, ইতিহাস বিকৃতির ক্ষেত্রে দুই দলই প্রতিযোগিতায় নেমেছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক...
১ দিন আগে
ছাত্রদল রাজপথে না থাকলে জামায়াত-শিবিরকে আবার ‘গুপ্ত’ বানাবে ছাত্রলীগ: রাশেদ খাঁন
ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল, কেউ বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো
১ দিন আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি খায়রুল গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি এড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা দিয়ে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নাশকতাসহ অস্হিতশীলতার অভিযোগ রয়েছে।এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্ল্যাহ
১ দিন আগে
