রাজনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল আজ

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল আজ

ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দিয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের কথা জানানো হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব সামাল দিতে এবং জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমাতে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষায় অনিচ্ছা সত্ত্বেও সরকারকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।


সরকারকে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার
সরকারকে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারের মধ্যে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূত’ ভর করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের মতামত উপেক্ষা করে আইন পরিবর্তন ও সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এভাবে চললে অতীতের বিভিন্ন সরকারের মতো বর্তমান সরকারও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।সোমবার (২১...

৩ ঘন্টা আগে


সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিএনপির যৌথসভা
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিএনপির যৌথসভা

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও পরিকল্পিত করতে যৌথসভা করেছে বিএনপি। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।বডি: বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় দলের যুগ্ম মহাসচিব...

১২ ঘন্টা আগে


সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাবে ১১ দল
সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাবে ১১ দল

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বডি: ১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংবিধান সংশোধনের

১ দিন আগে


কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু
কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন দুলাল হোসেন (৬০) নামে জামায়াতে ইসলামীর এক নেতা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বডি: মৃত দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা। তিনি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom