জাতীয়

জ্বালানি সংকট ঠেকাতে রোববার থেকে তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


জ্বালানি সংকট ঠেকাতে রোববার থেকে তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা

ছবি: সংগৃহীত


দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী।

শুক্রবার রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিকে সরকার অস্বাভাবিক হিসেবে দেখছে না।

তিনি বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে একটি যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে। ফলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, গত কয়েক দিনে সরকার স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করেছে। অনেক ক্রেতাই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন বলে তারা স্বীকার করেছেন।

তিনি জানান, এই অস্বাভাবিক চাহিদা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে রেশনিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি তেল একসঙ্গে কেনা যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, “এই ব্যবস্থা মূলত আতঙ্কজনিত অতিরিক্ত ক্রয় কমানোর জন্য নেওয়া হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।”

সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই কোন ধরনের যানবাহন কত লিটার জ্বালানি নিতে পারবে-সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।


৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া...

৭ ঘন্টা আগে


শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১০ ঘন্টা আগে


সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় মোট ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নিজ হাতে একটি

১১ ঘন্টা আগে


‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’
‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, তার ছেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। তাই নতুন করে কোনো ধরনের বৈষম্য বা বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ষোলশহর...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom