জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, এ বিষয়ে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করে পল কাপুর বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত জানাবেন।
মজুত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা
জ্বালানিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যমান মজুত দিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে চায় সরকার।
তিনি বলেন, “আমার হাতে যা আছে, সেটাকে সাশ্রয়ভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত সাপ্লাই লাইন ঠিক না হয়।”
তার মতে, জনগণ সহযোগিতা করলে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়ে শিগগিরই মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বিস্তারিতশুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
২ ঘন্টা আগে
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে
৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ পুলিশের ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের
৪ ঘন্টা আগে
দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ড. শফিকুর রহমানের আবেগঘন পোস্ট।
কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তেমনই একজন মানুষ।আল্লাহ তাআলা বলেন, "তাঁর চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।" (সূরা ফুসসিলাত: ৩৩)অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে...
৪ ঘন্টা আগে
আজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সেই হিসাবে ২০২৬ সালের ১৪ আগস্ট তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হবে।আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বাংলাদেশের পরিচিত ইসলামি বক্তা, চিন্তাবিদ, লেখক ও রাজনীতিক। দীর্ঘ...
৭ ঘন্টা আগে
