জাতীয়

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের

অনলাইন ডেস্ক

১ দিন আগে


জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের

ছবি: সংগৃহীত


জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে খলিলুর রহমান কাতারের নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। দায়িত্ব পালনে কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ বলল কাতার

দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

কাতারের এই আশ্বাস বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে কাতারের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশের সহযোগিতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে।

বৈঠকে খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে...

৬ মিনিট আগে


মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ
মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় রয়েছেন।নতুন তথ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম জানা গেছে। অন্যদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর

৫৩ মিনিট আগে


বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার
বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করতে হয় শ্রমিকদের। হঠাৎ বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার সুযোগ না থাকায় ভিজতে ভিজতেই চা-পাতা সংগ্রহ করতে হয় তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবার চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের...

৩ ঘন্টা আগে


নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের উন্নয়ন অব্যাহত থাকবে

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom