খেলাধুলা

জাতিসংঘের বিশেষজ্ঞ দলের ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার আহ্বান

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


জাতিসংঘের বিশেষজ্ঞ দলের ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার আহ্বান

সম্প্রতি, জাতিসংঘের একদল স্বাধীন বিশেষজ্ঞ ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য ফিফা এবং উয়েফার প্রতি আহ্বান জানিয়েছে। তাদের এই দাবি এসেছে ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে।

এর আগে স্পেনও ইসরায়েলকে ক্রীড়াক্ষেত্র থেকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানায় এবং ঘোষণা দেয় যে, ইসরায়েলকে নিষিদ্ধ না করা হলে তারা ২০২৬ সালের বিশ্বকাপে তাদের ফুটবল দল নাও পাঠাতে পারে।

জাতিসংঘের ৮ জন বিশেষজ্ঞ একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, 'যেসব দেশ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে, সেই দেশের জাতীয় দলকে নিষিদ্ধ করা উচিত।' বিশেষজ্ঞরা আরও বলেছেন যে, যেসব দেশ ইসরায়েলের সাথে আন্তর্জাতিক সংস্থা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে, 'গণহত্যার মুখে তাদের নিরপেক্ষ থাকা উচিত নয়।'

এই বিশেষজ্ঞ দলে রয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানসেসকা আলবানিজ এবং ব্যবসা ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কর্মীরা। তারা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে নিষিদ্ধ করার কথা বললেও, ব্যক্তিগত খেলোয়াড়দের প্রতি কোনো বৈষম্য বা নিষেধাজ্ঞা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন।

পূর্বে, লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে সাবেক ফুটবলার এরিক ক্যান্টোনা বলেছিলেন যে, ইউক্রেনে হামলার মাত্র চার দিন পরেই ফিফা ও উয়েফা রাশিয়াকে নিষিদ্ধ করেছিল। অথচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাকে গণহত্যা বলছে, তার ৭১৬ দিন পরেও ইসরায়েল আন্তর্জাতিক ম্যাচে অংশ নিচ্ছে। ক্যান্টোনা ফিফা ও উয়েফাকে অবিলম্বে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানান এবং ক্লাবগুলোর প্রতি ইসরায়েলি দলের সঙ্গে না খেলার পরামর্শ দেন।

সূত্র: বার্তাসংস্থা আনাদোলু।


ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।

৯ ঘন্টা আগে


নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ

৪ দিন আগে


নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...

৬ দিন আগে


রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom