জাতীয়

জাতিসংঘ অধিবেশন শেষে ৯ দিন পর দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


জাতিসংঘ অধিবেশন শেষে ৯ দিন পর দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ৯ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার, ১ অক্টোবর, সকাল ৯টা ১০ মিনিটে) তিনি নিউইয়র্ক ত্যাগ করেন। জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রধান উপদেষ্টা গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ইউএনজিএ-তে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছিলেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সফরে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। তিনি বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

জাতিসংঘ সদর দফতরে আয়োজিত 'সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি' শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও ভাষণ দেন। এছাড়া সফরের সময় বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার এই সফরের সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। সর্বশেষ, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

১ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

১ দিন আগে


ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর

২ দিন আগে


মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের

মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom