রাজনীতি

জাতীয় উলামা সম্মেলনে নারীদের অংশগ্রহণ, জামায়াতের প্রশংসায় নারী সাংবাদিক

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


জাতীয় উলামা সম্মেলনে নারীদের অংশগ্রহণ, জামায়াতের প্রশংসায় নারী সাংবাদিক

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে নারীদের অংশগ্রহণ ও সাংবাদিকদের সঙ্গে দলটির নেতাকর্মীদের আচরণের প্রশংসা করেছেন নারী সংবাদকর্মী ফেরদৌস উষা।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেরদৌস উষা লেখেন, ‘জামায়াতে ইসলামীর অ্যাসাইনমেন্ট কাভারেজে এখন নিয়মিতই নারীরা আসে এবং আধুনিক পোশাকেই আসে।’ তিনি জানান, কাকরাইলে অনুষ্ঠিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে আয়োজকদের আচরণ তাঁর কাছে অত্যন্ত অমায়িক মনে হয়েছে।

জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলারও প্রশংসা করেন এই সংবাদকর্মী। তাঁর ভাষায়, দলটির সাংগঠনিক শৃঙ্খলা ভালো থাকায় সম্মেলন ও সমাবেশ কাভার করতে সাংবাদিকদের কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না।

রাজনৈতিক কর্মকাণ্ডের ভবিষ্যৎ নিয়েও নিজের মত তুলে ধরে ফেরদৌস উষা বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং কৌশলগত রূপান্তরের মাধ্যমে সামনের দিনগুলোতে জামায়াতের রাজনীতি আরও গণমুখী হয়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, এসব পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকলে জামায়াতে ইসলামী ভবিষ্যতে মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে আরও বেশি জনসম্পৃক্ত হয়ে উঠতে পারে।


পলক-কাদেরের ফোনালাপে ইন্টারনেট ধীর করার নির্দেশের তথ্য
পলক-কাদেরের ফোনালাপে ইন্টারনেট ধীর করার নির্দেশের তথ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল—এমন তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট ‘স্লো’ করে দেওয়ার কথা বলেছিলেন। এ-সংক্রান্ত একটি...

২ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী নিয়ে চলছে আলোচনা
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।তবে রাষ্ট্রপতি পদে জামায়াতের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আজ রোববার জোটের শরিকদের...

৪ ঘন্টা আগে


সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের
সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের

সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জাতির সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনের মাধ্যমে সমাজ...

১৮ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom