জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে এনসিপি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দলের জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া পুনর্বিবেচনার বিষয়। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি একপাক্ষিক রায় দিয়ে দলের ওপর প্রভাব বিস্তার করেছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে, আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব কি না। তবে এই বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা এখন করা হবে না। আমরা প্রথমে পার্টির রাজনৈতিক পর্ষদে বসে আলোচনা করব। এছাড়া আমাদের ১০ দলীয় জোটের সঙ্গে কথাবার্তা হবে। পরে সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ দেওয়ার একপাক্ষিক রায় দেশের জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। “এভাবে চললে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না,” তিনি বলেন।
এছাড়া, আসিফ মাহমুদ অভিযোগ করেন, আপিল শুনানির শেষ দিনে ছাত্রলীগের সদস্যরা বাইরে অবস্থান নিয়েছিল, আর কমিশন ভেতরে বিএনপির মহাসচিবসহ দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। তিনি পুরো ঘটনাকে ‘নাটক’ হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জোটসঙ্গীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে, এনসিপি আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
৬ ঘন্টা আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
২৩ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১ দিন আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১ দিন আগে
